শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কামড়াপুর ব্রিজ থেকে মাদক বিক্রেতা গ্রেপ্তার ॥ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কামড়াপুর ব্রিজ এলাকা থেকে শাহীন মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশি করে উল্লেখিত ইয়াবা জব্দ করা হয়। সে উমেদনগর পুরান হাটি গ্রামের মাছ ব্যবসায়ী সিরাজ মিয়ার পুত্র। এ বিষয়ে এসআই মুজিবুর রহমান বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রবিবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com