শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বই উৎসবের উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীদের মনোনিবেশের আহবান

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বছরের প্রথম দিনে তিনটি শ্রেণির শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। বদলে গেছে তাদের পড়াশোনার প্রচলিত পদ্ধতিও। এজন্য নতুন পাঠ্যক্রমে মনোনিবেশের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বছরের প্রথম দিনে হবিগঞ্জ জেলায় বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান তিনি। এমপি আবু জাহির প্রথমেই হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে তিনি জেলা সদরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় এমপি আবু জাহির বলেন, দেশের কোন নাগরিক যেন কর্মহীন না থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন পাঠক্রম শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলে মেয়েরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। তবে সকল শিক্ষার্থীর সুশিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাসহ অন্যান্যরা বই উৎসবে উপস্থিত ছিলেন।
এ বছর হবিগঞ্জ জেলায় ৪ লাখ ১৩ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী পাচ্ছে ১৭ লাখ ৪০ হাজার ৭৪২টি নতুন বই। এছাড়া মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, ইংরেজী ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল স্তর ও কারিগরী ট্রেড মিলিয়ে হবিগঞ্জে বই বিতরণ করা হচ্ছে ৩১ লাখ ২ হাজার ৬৭৯টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com