শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লোক উৎসবের উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ দেশীয় সংস্কৃতিকে ঠিকিয়ে রাখবে লোক উৎসব

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে আমাদের নিজস্ব সংস্কৃতি এখন পশ্চিমা সংস্কৃতির আড়ালে গ্রাস হওয়ার উপক্রম। তাই বর্তমান সরকার আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। লোক উৎসবও সেই উদ্যোগের অংশ। এই লোক উৎসব ঠিকিয়ে রাখবে আমাদের দেশীয় সংস্কৃতিকে।
তিনি গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে লোক উৎসবের উদ্বোধন ও আরটিভির বাংলার গায়েন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের বাধন মোদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এতে এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। এক্ষেত্রে দেশের মানুষেরও ভূমিকা রয়েছে। কারণ তারা নৌকায় ভোট দিয়েছেন বলেই এত অগ্রগতি, এত উন্নয়ন। দেশের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন বর্তমান সরকারের আমলে ভাল রয়েছে। সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্টপোষকতা করছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এ লোক উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, সাংস্কৃতিক সংগঠক মুকিত চৌধুরী।
পরে হবিগঞ্জের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা লোক উৎসবে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েনে চ্যাম্পিয়ন হবিগঞ্জের বাঁধন মোদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com