সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের যৌতুকলোভী স্বামী ফখরুলের কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যৌতুকলোভী স্বামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া।
কোর্ট পেশকার ফজলু মিয়া জানান, গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের মাসুক মিয়ার কন্যা নুরুন্নাহার আক্তারের সাথে কায়স্থ গ্রামের মৃত ছুরুক মিয়ার পুত্র মোঃ ফখরুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন সুখে কাটলেও ২০১৮ সালে ১১ ফেব্রুয়ারি ২ লাখ টাকা যৌতুকের দাবিতে ফখরুল ইসলাম স্ত্রী নুরুন্নাহারকে পিটিয়ে আহত করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। নুরুন্নাহার বাদি হয়ে ফখরুল ইসলা, তার ভাই বদরুল ইসলাম, শাশুড়ি শুকুর চাঁন, ননদ আরিফা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করেন। স্বাক্ষি প্রমাণ শেষে গতকাল সোমবার ফখরুলকে ৩ বছরের কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
পেশকার আরও জানান, আসামি জামিনে গিয়ে পলাতক হয়ে যায়। রায়ের সময় উপস্থিত না থাকায় সাজা পরোয়ানা থানায় প্রেরণ করা হয়। এ ছাড়া অপর ৩ জনকে খালাস প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com