শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দেউন্দি চা-বাগানে চাঞ্চল্যকর টমটম চালক হত্যা মামলার আসামী গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেউন্দি চা-বাগানে চাঞ্চল্যকর টমটম চালক এখলাছ মিয়ার হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সিপিসি-২ এর একটি টিম।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল গত মঙ্গলবার (১০ জানুয়ারী) সন্ধায় সাড়ে ৮টার সময় মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ক্লু-লেস হত্যা মামলার পলাতক আসামী মোঃ জালাল মিয়া (৩৮)কে গ্রেফতার করে। সে চুনারুঘাট উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত মোঃ ফুল মিয়ার ছেলে। মোঃ জালাল মিয়ার নামে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, মাদক ও মানব পাচার মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউপির দেউন্দি চা-বাগানে হাত-পা বাধা, উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় এখলাছ মিয়া নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
পরবর্তিতে গ্রেপ্তারকৃত আসামীকে তদন্তের দায়িত্ব প্রাপ্ত হবিগঞ্জ পিবিআই’র নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com