বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বাস চাপায় নারী নিহত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।
জানা যায়- সকালে শাহিদা বেগম (৫৩) উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আইনগাঁও এলাকায় পৌঁছার পর মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস পরিবহনের বেপরোয়া গতির একটি বাস শাহিদা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের অন্য একটি বাস আটক করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এসময় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com