সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরিগঞ্জে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্কুল গভর্নিং বডির সভাপতি

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুটি মামলায় ৮ বছরের সাজা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের সাবেক পরিচালক মোঃ আঃ হালিম। এখানেই শেষ নয় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি আজমিরিগঞ্জ মিয়াধন মিয়া গার্লস স্কুলের গভর্নিং বডির সভাপতিও নির্বাচিত হয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। মামলা সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক নারায়নগঞ্জ কর্পোরেট শাখা হতে বিভিন্ন সময়ে আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও অপর একজন পরিচালক সহ পরিচালক আঃ হালিম ৬ কোটি টাকা ঋণ নেয়। আসামীরা মিথ্যা তথ্য দিয়ে মেসার্স আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজ লিঃ এর অনুকুলে মাছ রপ্তানীর জন্য ঋণ গ্রহন করে প্রতারণা পূর্বক টাকা আত্মসাৎ করেন। পরবর্তিতে গুদামে প্লেজ ও হাইপোকৃত মাছ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিও আত্মসাতের বিষয়ে সত্যতা পায়। এ বিষয়ে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ টিআর নং-৫৮/২০১৭ ও জি আর নং-২৬২/১৯৯৫ মামলা দায়ের করলে দীর্ঘ বিচারকার্য শেষে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফয়সল আতিক বিন কাদের ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী আজমিরিগঞ্জ ফিস ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক আব্দুল হালিমকে ৪০৬ পেনাল কোড ১৮৬০ এর অপরাধ প্রমানীত হওয়ায় দোষী সাব্যস্থ করে তিন বছরের সশ্রম কারদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা একই ভাবে ৪২০ ধারায় পেনাল কোড ১৮৬০ এর অপরাধ প্রমানীত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ টাকা জরিমানা করে রায় প্রদান করেন। আসামী আঃ হালিমের অনুপস্থিতে রায় ঘোষনার পর থেকে সে পলাতক রয়েছে। কিন্তু পলাতক আসামী কিভাবে স্কুল গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছে এ নিয়ে জনমনে নান প্রশ্নের সৃষ্টি হয়েছে। দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও এলাকায় তার প্রকাশ্যে চলাফেরায় আইনশৃংখলা বাহীনীর ভূমিকাও প্রশ্নবিদ্ব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com