রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজার ভয়ে মাজারে ফকির রূপে ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না ॥ ৩ বছর পর আটক

  • আপডেট টাইম শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হত্যার মামলায় যাবজ্জীবন সাজা ভোগের ভয়ে মাজার ও আখড়ায় ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না ৩ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক হত্যা মামলার আসামি। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে তাকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজি মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শ্রী শ্রী রাজমোহন গোস্বামীর ছেলে দিপু সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০০৪ সালে ছাতিয়াইন এক্তিয়ারপুর এলাকায় মাতা রওশন বালা সরকারকে হত্যা মামলায় হবিগঞ্জ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এ আদেশের পর থেকে আসামী আত্মগোপনে থাকে। দিপু সরকার যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে মাজার ও আখড়ায় ফকিরের বেশ ধরে ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে একদল পুলিশ বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজি মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com