বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের নবীণ বরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদরের পশ্চিম তিমির পুরে অবস্থিত এনায়েত খান মহিলা কলেজের নবীণ বরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী পরিচালক র‌্যার-২ মোঃ আবু সুফিয়ান, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ এডুকেশন ষ্ট্রাষ্ট ইউকে এর সাবেক সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাবেক সভাপতি কামরুল হাসান চুনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম, এআহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কলেজ পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, যুক্তরাজ্যস্থ কমিউনিটি লিডার তুহিন আহমদ চৌধুরী, শাহ ছালিক মিয়া, নবীগঞ্জ জে কে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, রাজরানী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোশাহিদ আলী, এক্সিম ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানাজার মোঃ আব্দুল ওয়াহিদ, ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানাজার মোহিত ভট্রাচার্য্য, ব্র্যাক ব্যাংক নবীগঞ্জ শাখার ম্যানাজার এসরার হাবিব চৌধুরী, জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনসুর চৌধুরী, হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্বীপ রঞ্জন দাশ, সাবেক প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, সমাজসেবক মুজিবুর রহমান শেফু, সমাজসেবক জাসদ নেতা ওয়াহিদুজ্জামান মাসুদ, ইউপি সদস্য মোঃ আবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ হারুন মিয়া। বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, প্রভাষক মাহমুদুর রহমান আল আমিন, কলেজের ছাত্রী খাদিজা আক্তার জেবা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক অঞ্জন সুত্রধর ও প্রভাষক সালমা আক্তার। অনুষ্ঠান শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রীরা। অনুষ্ঠানে প্রবাসীরা কলেজে অনুদানের চেক প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com