বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ঘাটলা ও ওয়াকওয়ে ঢালাই কাজের উদ্বোধন করলেন মেয়র সেলিম

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ে ঘাটলা নির্মাণ কাজ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল রবিবার বিকেলে তিনি নির্মাণাধীন ওই ঘাটলার ঢালাই কাজের উদ্বোধন করেন। সম্প্রতি হবিগঞ্জ পৌর পরিষদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিনকোনা পুকুরপাড়ে ঘাটলা ও ওয়াকওয়ে নির্মাণের কাজ হাতে নেয়া হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, তিনকোনা পুকুরপাড়ের পরিবেশকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরএলাকায় শিশুদের সাতাঁর শেখাতে উপযুক্ত স্থানের অভাবে অভিভাকদের সমস্যায় পড়তে হয়। শিশুদের উপযুক্ত পরিবেশে সাঁতার শেখানোর স্বার্থে, পৌরবাসীর প্রয়োজনে ঘাটলা ব্যবহার করার স্বার্থে এবং পুরো পরিবেশকে দৃষ্টিনন্দন করতে পৌরসভার নিজস্ব তহবিল হতে এ উদ্যোগ নেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগ জানায়, হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটলা, ওয়াকওয়ে, ড্রেসিং রুম ও টয়লেট নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। ঘাটলার ঢালাই কাজ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটুসহ এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com