বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যুক্তরাজ্য বিএনপি’র সহ-আইন বিষয়ক ॥ সম্পাদক শাহারিয়ার কোরেশীকে হবিগঞ্জ জেলা বিএনপির সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৃটিশ বাংলাদেশী আইনজীবী শাহারিয়ার কোরেশীকে হবিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রাতে সিনেমা হল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শাহারিয়ার কোরেশীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমদ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মিস্টার এনাম, জেলা যুবদল নেতা সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, জেলা যুবদলের ক্রিড়া সম্পাদক নিজাম উদ্দিন শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ সম্পাদক আব্দুল সালাম শামিম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য বিক্রম রাসেল, ছাত্রদল নেতা ইফাত কোরেশী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুহিদুল ইসলাম, সামি, রকিব, সাহেল অমি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com