রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগের ক্ষমা পেলেন নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু

  • আপডেট টাইম রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি পাওয়া হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে ক্ষমা করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্র থেকে এ তথ্য জানা গেছে।
নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ভবিষ্যতে দলের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপরিন্থী কোন কার্যকলাপে জড়িত না থাকার বিষয়ে লিখিত অঙ্গীকার করলে তাঁকে এই ক্ষমা করা হয়। গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ধারা মোতাবেক ক্ষমা প্রদর্শন করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
নিলাদ্রী টিটু ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতি শুরুর মাধ্যমে আওয়ামী পরিবারে যোগ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির পর সর্বশেষ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে ২০১৯ সালে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় হওয়ায় তাঁকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। রাজনৈতিক জীবনে এটিই তাঁর একমাত্র দলীয় শৃংখলাবিরোধী কাজ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com