বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরের ঘোষপাড়া থেকে উদ্ধার হওয়া নার্স নিপার দাহ সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়া থেকে নার্স নিপা তালুকদার (২২) এর মৃত্যুর রহস্য উন্মোচন হতে শুরু করেছে। এদিকে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে তার দাহ নিয়ে রশি টানাটানি হয়।
পরে বিষয়টি সমাধান হওয়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে সন্ধ্যার দিকে দাহ করা হয়। সূত্র জানিয়েছে, দুই বছর যাবত হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার একটি ক্লিনিকে চাকরি করার সুবাদে এক যুবকের সাথে সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন সম্পর্ক চলে। এক পর্যায়ে সম্পর্ক গভীরে চলে যায়। এরপর দুজনের মধ্যে ব্রেকাপ হয়ে গেলে নিপা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। হয়তোবা এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। আবার কেউ বলছে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
গত রবিবার বিকাল ৫টায় সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ ওই এলাকার নিম্বর আলীর বাসার নিচতলায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার পা দুটি খাটের ওপর লেগে থাকায় মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়। এ সময় তার বুক পকেট থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটটি তার হাতের লিখা কিনা পুলিশ তদন্ত করছে।
এসআই মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পিএম রিপোর্ট এলে হত্যা না আত্মহত্যা কারণ জানা যাবে। আর রহস্যজনক বিষয়টি উদঘাটনে কললিষ্টের সূত্র ধরে কাজ করে যাচ্ছে পুলিশ। অচিরেই বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com