রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের ১১ যুবক লিবিয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লিবিয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হবিগঞ্জের ১১ যুবক। ১২ দিন ধরে তারা একটি সুইমিং পুলে আটকাবস্থায় দিনযাপন করছে। সেখান থেকে বাইরে যাওয়ার কোন উপায় খুজে পাচ্ছেনা। কামানের গুলার শব্দে তাদের অবস্থা অত্যন্ত সূচনীয় হয়ে পড়েছে। ওই ১১ জন ত্রিপলি শহরের আলুয়া তেয়া হ্যান্ড গ্লাবস কোম্পানীতে কর্মরত ছিলেন। নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের রাজন চৌধুরী টেলিফোনে হবিগঞ্জ এক্সপ্রেসকে তাদের দিন যাপনের করুণ বর্ণনা দেন। তিনি জানান, ওই কোম্পানীতে হবিগঞ্জ, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জের ১১ জন কাজ করতেন। কোম্পানীটি ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমান বন্দরের অতি নিকটে। এ বিমান বন্দরটি দখল করতে আলুয়া তেয়া হ্যান্ড গ্লাবস কোম্পানীর পার্শ্ববর্তী স্থানে ২৬ রমজান থেকে ঘাটি গাড়ে বিদ্রোহীরা। এর পর থেকেই শুরু হয় সরকার বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ। বিদ্রোহীরা প্রতি ঘন্টায় ২০ থেকে ২৫টি কামানের গুলি ছুড়ছে। এমতাবস্থায় কোম্পানীর মালিক মোঃ কাফেন তিউনিশিয়া পালিয়ে গেছেন। এর পর থেকে হবিগঞ্জের ১১ জন শ্রমিক একটি সুইমিং পুলে অবস্থান করছেন। সেখানে খেয়ে না খেয়ে কোনভাবে দিনযাপন করছেন তারা। কোন অবস্থাতেই সেখান থেকে তারা বের হতে পারছেনা। এমনকি ঈদের নামাজ পর্যন্ত তারা পড়তে পারেনি। প্রধান সড়কে মানুষ দুরে থাক কোন কুকুর বিড়ালও নেই বলে জানান রাজন। শুধুমাত্র গুলির শব্দ ছাড়া অন্য কোন সাড়া শব্দ নেই। তারা যে স্থানে অবস্থান করছেন গুলির শব্দে সেই স্থানটিও বার বার কেঁপে উঠছে। সার্বক্ষণিক তারা আতংকে রয়েছে। আর মাত্র ৬/৭ দিনের চাল তাদের মজুদ রয়েছে। এর পর কি হবে তা তারা বলতে পারছেনা। তাদেরকে উদ্ধার করতে সরকারী সহযোগীতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com