শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৬৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে পঁচা বাসি ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে রেস্তোরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তখন সাতছড়ি জাতীয় উদ্যানে মাসুম বিল্লাহ ও মোস্তাক হোটেলকে বেশি দাম রাখা ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চুনারুঘাট বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স জননী ভান্ডারকে ৩ হাজার ও দোহা স্টোরকে ৩ হাজারসহ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে সকলকে সতর্ক করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com