রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চরম ভোগান্তীতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সদর হাসপাতালের টিউবওয়েল ও পানির ট্যাপ বিকল

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দৈন্যদশা। একমাস ধরে সবকটি টিউবওয়েল বিকল এমনকি কয়েকটি ওয়ার্ডের টেপও নষ্ট হয়ে আছে। কিন্তু এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই। রোগীরা পানি কিনে ব্যবহার করছেন। আবার দরিদ্র রোগীরা দুর দুরান্ত থেকে টিউবওয়েলের পানি এনে ব্যবহার করছেন। জেলার একমাত্র চিকিৎসাস্থল সদর হাসপাতাল। নামেই আধুনিক করা হয়েছে। কিন্তু কাজের বেলা এর কোনো কিছুই নেই। ওষুধ ডাক্তার সংকট, এখন পানির তীব্র সংকট।
রোগীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার এ সব সমস্যার কথা বলার পরও তারা এর কর্ণপাত করছেন না। গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, সদর হাসপাতালের ভেতরে প্রায় ১০টি টিউবওয়েল রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডের ট্যাপ বিকল অবস্থায় রয়েছে।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম জানান, গণপূর্তকে বলা হয়েছে। কিন্তু তারা ঠিক করা হবে বলে আশস্থ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com