শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সম্পদের জন্য স্ত্রী ও সন্তানদের হাতে বাবা খুন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৬৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নে সম্পদের জন্য স্ত্রী আলেয়া বেগম ও সন্তান ঝিনুক মিয়া ও হেপি আক্তারের হাতে আব্দুর রহমান (৬০) নামের এক ব্যক্তির হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নিজচৌকি গ্রামে আব্দুর রহমানের নিজ গৃহে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, স্ত্রী আলেয়া বেগম ও স্বামী আব্দুর রহমানের মাঝে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্পত্তি নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া হত। প্রতিদিনের ন্যায় আব্দুর রহমান গত বুধবার রাতে তার নিজ কক্ষে ঘুমাতে চলে যান। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় এক লোক আব্দুর রহমানের খুঁজে উনার বাড়িতে যান। স্থানীয় লোকটি আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে হত্যার শিকার আব্দুর রহমানের মেয়ে সুমা আক্তার জানান, সম্পত্তির জন্য প্রতিনিয়তই আমার বাবার সাথে আমার মা ঝগড়া করতেন। বিগত পাঁচ বছর ধরে এক ছাদের নিচে থেকেও তাদের মধ্যে ছিল মনোমালিনতা। সম্পত্তির জন্য আমার বাবাকে আমার মা ও ভাই-বোন মিলে হত্যা করেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, আব্দুর রহমানের ২ মেয়ে দাবী করছেন তাদের মা ভাই-বোন মিলে আব্দুর রহমানকে হত্যা করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরে জানা যাবে পরিকল্পিত হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com