রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ বিসিএস কনফিডেন্সের উদ্যোগে প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে চাকুরীপ্রাপ্তদের সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও নন ক্যাডার পদে নব নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস কনফিডেন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডঃ আবুল হাশেম মোল্লাহ মাসুম, বিসিএস কনফিডেন্স ও ইউসিসি’র সিনিয়র লেকচারার মীর নুরুল আলম সবুজ।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রত্যেককে উত্তরীয় পড়িয়ে দেন বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখায় কোচিং করে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে এবং নন ক্যাডার পদে প্রায় ৫২ জন চাকুরী লাভ করেন। এদিকে ৪৬তম বিবিএস প্রিলিমিনারী, ব্যাংক জব প্রস্তুতি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোর্সে বিশেষ ছাড়ে বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com