শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে রামকৃষ্ণ মিশনে-এমপি মিলাদ গাজী ॥ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বর্তমান সরকারের আমলে এদেশে যার যার ধর্ম সবাই স্বাধীনভাবে পালন করছেন। তাই উন্নয়নের অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গত ৪ মার্চ শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের উদ্যোগে ভগবান শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মোৎসব উপলক্ষ্যে ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্নার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দময়ী মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা রামকৃষ্ণ সংঘের সহ-সভাপতি সুধা রঞ্জন দাশ, পীযূষ কান্তি ঘোষ রানা, অশোক তরু দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক হরেকৃষ্ণ দাশ, গোপেশ চন্দ্র দাশ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, যুবরাজ কর, অবঃ শিক্ষক রনেন্দ্র কুমার রায়, শিক্ষক প্রজেশ রায় নিতন, নানু দাশ, উত্তম কুমার রায়, বাবলু দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ২ দিন ব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল, শুক্রবার বিকালে সারদা সংঘের সভাপতি শিক্ষক সবিতা রায়ের পাঠ ও ভজনগীতি। শনিবার সকালে ছিল পুজা, কথামৃত পাঠ, লীলা কীর্তন, প্রসাদ বিতরন। রাতে চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধরের পরিচালনায় সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীবৃন্দ। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com