শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে মহিলা সহ দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন, ওই বাড়ির আঃ কুদ্দুছের স্ত্রী পারভীন আক্তার (৪০), একই ইউনিয়নের নালুয়া চা-বাগান পশ্চিম টিলার মৃত জয়নাল মুন্ডার পুত্র সাধন মুন্ডা (৪০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পরক্ষণে জনৈক ছাবু মিয়া ওরফে আঃ কুদ্দুছের পশ্চিম ভিটের চার চালা টিনের ঘর এবং একই ঘরের গোয়াল ঘর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বুধবার (৮ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চুনারুঘাট থানা-পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com