বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে গণধর্ষণের শিকার এক নারীর মৃত সন্তান প্রসব পিতৃপরিচয় জানতে ময়নাতদন্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়ায় পিতৃপরিচয় জানতে এক নবজাতকের ময়নাতদন্ত করানো হয়েছে। এরকম ঘটনা নিয়ে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর আগে ওই নারী গণধর্ষণের শিকার হয়েছিলেন এবং গত মঙ্গলবার বিকাল ৩টায় তিনি মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনায় মামলা থাকায় তার দাফন নিয়ে শুরু হয় নানা জটিলতা। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
জানা যায়, উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত সিরাজ মিয়ার স্বামী পরিত্যক্তা কন্যা। সম্প্রতি তিনি গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই নারী ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৩ জন হাজতবাস শেষে জামিন পায়। কিন্তু মামলার প্রধান আসামি সদর উপজেলার আষেড়া ফান্দ্রাইল গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর পুত্র নাজমুল হোসেন চৌধুরী এখনও কারাগারে। ওই নারীর দাবি সুরমা চা বাগানের সাহেব বাড়ি মাজারে নাজমুল হোসেন ওরসে আসে এবং তাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে তাকে ফোন করে বাগানে নিয়ে যায় এবং তাকে নাজমুলসহ তার ৩ বন্ধু ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তস্বত্তা হয়ে পড়লে ধর্ষণ মামলা করে। এদিকে নাজমুল হোসেন আদালতে হাজিরকালে জানায়, মাজারকে স্বাক্ষি রেখে বিয়ে করেছে। তাকে সে ঘরে তুলে নিবে। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি।
তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান, যেহেতু মামলা রয়েছে এবং এ কারণেই সে অন্তস্বত্তা। তবুও পিতৃপরিচয় জানতে এবং অভিযোগের প্রেক্ষিতে নবজাতকের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার বিকালে নবজাতককে তেলিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com