শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে জুয়ার আসর থেকে দলিল লেখক সমিতির সভাপতি রুহেল চৌধুরীসহ ৪ জুয়ারী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর (কামালপুর) এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নবীগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতিসহ ৪ জুয়ারী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৮ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ডিবির এসআই অভিজিত ভৌমিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল এসআই অভিজিদ ভৌমিকের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অভিযান চালায়। এ সময় ওই গ্রামের উত্তর পাড়াস্থ নুরুল হকের বসত ঘরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- নবীগঞ্জ সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি পৌর এলাকার গন্ধ্যা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ওরপে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৬), দুর্গাপুর (কামালপুর) গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩৫)। এ সময় অজ্ঞাতনামা ৩/৪ জন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে। রাতে ডিবির এসআই অভিজিত ভৌমিক বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে দুর্গাপুর (কামালপুর) এলাকার নুরুল হকের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়মিত জুয়ার আসর বসে। এতে লক্ষ লক্ষ টাকার খেলা হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com