বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গণতন্ত্র পুনরুদ্ধারে গণঅধিকার পরিষদ সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতঃ এড. চৌধুরী আশরাফুল বারী নোমান

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আওতাধীন ৫নং গোপায়া ইউনিয়নের কর্মী সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় বড় বহুলায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দ রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নুরের হাতকে অধিক থেকে অধিকতর শক্তিশালী করতে ৫নং গোপায়া ইউনিয়ন যুব অধিকার পরিষদ একটি শক্তিশালী ইউনিট হয়ে জেলার সেরা মডেল হিসেবে রূপান্তর করার আহ্বান জানান। সেই সাথে গণঅধিকার পরিষদ কে শক্তিশালী করতে এবং জনগণের সঠিক অধিকার আদায়ে যুব অধিকার পরিষদ সেনাপতি হিসেবে কাজ করবে সেই আশা ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, ২০০৫ সালে যুবকদের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। অথচ তারা ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশের যুব সমাজকে বেকারত্বের হতাশায় পৌঁছে দিয়েছে। গণঅধিকার পরিষদ ক্ষমতায় আসলে যুবকদের কর্মসংস্থান করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দীর্ঘ ১৪ বছরের স্বৈরতন্ত্রের জড়তা ভেঙ্গে দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণঅধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মীগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
সভায় ৫নং গোপায়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাগর মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, ৫নং গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন, সদর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, যুবনেতা সাহিদ সর্দার, যুবনেতা শিপন মিয়া, শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদরের স্বমন্বয়ক আব্দুল আউয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com