রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত ॥ নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের

  • আপডেট টাইম শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩২৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম/আলমগীর মিয়া/ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হাতে দেয়া মেহেদীর রং শুকায়নি, কথা দিয়েছিলেন নববধূকে বড় অনুষ্ঠান করে ঘরে তোলবেন। কিন্তু তা আর হলনা। নববধূকে ঘরে তোলার আগেই সড়ক দুর্ঘটনা প্রাণ গেল নবীগঞ্জ উপজেলার সুবেদ আলম (৩৫) নামে এক যুবকের।
গতকাল শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। নিহত সুবেদ আলম (৩৫) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লাহ’র ছেলে। তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জানা যায়- গত রবিবার (৫ মার্চ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আকদ সম্পন্ন হয় সুবেদ আলমের। কিছুদিন পর আনুষ্ঠানিক ভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল। শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন সুবেদ। পথিমধ্যে ফুলতলী বাজারে অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ১ ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেলকে থানায় নিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুবেদ আলমের মৃত্যু হয়। যুবলীগ নেতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সুবেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছাঁয়া। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন জানান- গত রবিবার সুবেদ আলমের আকদ সম্পন্ন হয়, কিছুদিন পর অনুষ্ঠান করে নববধূকে ঘরে তোলার কথা ছিল। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com