শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল ষ্টেশন বাজারে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যেগে ৯ দফা দাবি আদায়ের সমর্থনে এলাকাবাসী নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১১ মার্চ) বিকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট-ঢাকা রেল পথে ডাবল লাইন স্থাপন, নোয়াপাড়া রেলষ্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতিসহ ৯ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির হবিগঞ্জ জেলার সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় আরো বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদ ইমতিয়াজ আহমেদ চৌধুরী, সদস্য ইশরাকুল আলম, স্থানীয়দের পক্ষ হতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, যুবলীগের নেতা বিলাল চকদার, জয়নাল আবেদীন সহ প্রমূখ। বক্তারা সিলেট বিভাগের ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা ও সিলেট ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপন সহ নতুন ট্রেন চালু করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com