শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অধিক মূল্যে সার বিক্রয় ম্যানেজার আটক মুচলেখা দিয়ে মুক্ত

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৫০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বেশি মূল্যে সার বিক্রয় করায় দোকান ম্যানেজার রজব আলী (৩০) কে আটক করে স্থানিয় জনতা। পরে মুচলেখা দিয়ে মুক্তি পায় সে। রবিবার সকালে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ইয়াকুব আলীর মালিকানাধিন চৌমুহনী বাজারস্থ উজ্জল বীজঘর ম্যানেজার রজব আলী সরকার নির্ধারিত মূল্যের অধিক ৯শ ৩০টাকা করে ২ বস্তা ইউরিয়া সার বিক্রি করে। ক্রেতা তুলশিপুর গ্রামের মোহাম্মদ আলী সার নিয়ে যাওয়ার সময় স্থানিয় জনতা বেশি দামে সার ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ম্যানেজার রজব আলীকে আটক করেন। স্থানিয় জনতা বিষয়টি কৃষি কর্মকর্তা আতিকুল হককে জানালে তিনি উপ-সহকারি কৃষি কর্মকর্তা অর্ধেনেন্দু দেবকে ঘটনাস্থলে পাঠান। অর্ধেনেন্দু দেব জানান, ভুল স্বীকার করায় রজব আলীকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে পুনরায় এমন অপরাধ করলে তার প্রতিনিধিত্ব বাতিল করা হবে বলে মৌখিক ভাবে শতর্ক করা হয়েছে। স্থানিয় কৃষক আব্দুল হামিদ, মুজহিদ মিয়া, ছায়েদ মিয়া সহ কয়েকজন জানান, ইউরিয়া সার প্রতি বস্তার মূল্য ৮শ টাকা হলেও উজ্জল বীজ ঘরে প্রতি বস্তা ৯শ থেকে ১হাজার টাকা বিক্রয় করা হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আরো জানান গুদামে রক্ষিত সার গুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য জব্দ করে স্থানিয় ইউপি সদস্য ইদ্রিস আলীর জিম্মায় রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com