বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জে.কে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু ইউসুফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, করগাঁও ইউনিয়নের সভাপতি বজলু মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, দীঘলবাক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জান মুহিত, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারুক মিয়া, উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালসহ বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। বক্তারা- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে জড়িয়ে পত্রিকায় প্রপাগাণ্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জনগণকে মিথ্যা বানোয়াট সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান। এছাড়া আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়ার প্রস্তাব করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com