শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৬ ঘণ্টা বিদ্যুৎ বিহীন শহরবাসী তারাবি নামাজেও অসুবিধা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আকাশে বিদ্যুৎ চমকালেই হবিগঞ্জে জমিনের বিদ্যুৎ চলে যায়। এটা নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরে এমন চললেও সমাধান হয়নি। বরং দিনকে দিন বেড়েই চলেছে। অথচ ১ থেকে ৩ মাস বিদ্যুৎ বিল না দিলে লাইন বিচ্ছিন্ন করে মামলাসহ গ্রাহকদের হয়রানি করা হয়। পাশাপাশি অতিরিক্ত জরিমানাও দিতে হয়। অথচ বিদ্যুৎ ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই থাকে না।
আজ থেকে রমজান মাস শুরু। তারাবি, ইফতার ও সেহরিসহ বিভিন্ন কাজে সাধারণ মানুষকে পানি ব্যবহার করতে হয়। এ জন্য দরকার বিদ্যুৎ। কিন্তু দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না, আবার থাকলেও লো বোল্ডেজ। যে কারণে গ্রাহকরা হতাশ। বারবার অভিযোগ কেন্দ্রে ফোন দিলেও ব্যস্ত অথবা রিসিভ না করায় গ্রাহকরা পড়েন চরম ভোগান্তিতে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হলে আকাশে বিদ্যুৎ চমকায়। সাথে সাথেই শহরের বিদ্যুৎ চলে যায়। ১০/১৫ মিনিট পর বৃষ্টি চলে গেলেও আসেনি বিদ্যুৎ। সন্ধ্যা ৬ টার দিকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে তারাবির নামাজের সময়ও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিলো না। এতে মুসল্লিরাও কষ্টে নামাজ আদায় করেছেন। আবার কেউ কেউ পুকুরে বা বাসা থেকে অজু করে গিয়ে নামাজ আদায় করেন।
এ বিষয়ে সহকারি প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ঝড়ের কারণে শাহজীবাজারে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে যাওয়ায় শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ নেই বললে তিনি অভিযোগ কেন্দ্রে জানাতে বলেন। কিন্তু অভিযোগ কেন্দ্র ফোন রিসিভ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com