শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ২৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় গত ২৮ মার্চ মঙ্গলবার রাতে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় যশকেশরী গ্রামের মৃত ছুরত আলীর পুত্র দুলাল মিয়া ও সিকান্দরপুর গ্রামের মৃত নিমাই মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়ার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য মতে হুকড়া গ্রামের মৃত আলী আকবরের পুত্র মোঃ কাছু মিয়া, পদ্মতারা গ্রামের মৃত ইউনুছ উল্লাহর পুত্র মোঃ মোকাদ্দছ কামাল, পূর্ব বং রাজবাড়িরর মৃত আব্দুল মনিবের পুত্র মোঃ মালুম মিয়া কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা উদ্দার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com