রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে ১৩ ইটভাটা শ্রমিক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন ইটভাটা শ্রমিক আহত হয়েছে। গতকাল সোমবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- জেলার সদর উপজেলার করম আলী (৪৫), সরাইল উপজেলার মামুন (২২), লিটন (৪০), জামাল (৪০), নুরউদ্দিন (৬০), কামাল (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির (২৫), নাসিরনগরের আজিজ ভুইয়া (৫৯), মাধবপুরের দেলোয়ার (১৯), রুবেল (৩৫), রাসেল (২০), ইউনুস (৩৮) ও চালক হাবিবুল্লাহ (৫৫)। পুলিশ ও আহতরা জানান, সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রিক ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com