শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর কোর্টের জিআরও সরোয়ার হোসেন আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকলের পরিচিত মুখ হবিগঞ্জ সদর কোর্টের জিআরও এএসআই সরোয়ার হোসেন (৪০) ইন্তেকাল করেছেন। গত রবিবার দিবাগত রাত ১২ টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, গত রবিবার সকালে তিনি ডাকপত্র নিয়ে সিলেট কোর্টে যাওয়ার পথে বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। যাত্রীরা তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তার সহকর্মীরা হাসপাতালে যান। আইসিউতে নেয়ার পর রাতে তিনি মারা যান। চিকিৎসক জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সরোয়ার দীর্ঘদিন ধরে সদর কোর্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে। গতকাল সোমবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com