শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারবর্গকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে মত ২৪ জন সদস্যের পরিবারবর্গের মাঝে ২৪ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এ উপলক্ষে সংগঠনের জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মটর গ্রুপের সাধারণ শড়খ শুভ্র রায়, মডার্ণ পরিবহনের পরিচালক জামাল মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সম্পাদক শাহেদ মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, কার্যকরি সদস্য খলিলুর রহমান, হাজী ফরিদ ইদ্দন, মোহাম্মদ আলী, গোলাপ মিয়া, ইকবাল ভান্ডারী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠসের সাবেক সহ-সাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়া, শ্রমিক নেতা আবিদুর রহমান, নূরুল আমিন লালন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন-সরকারের নিয়ম মেনে গাড়ী চালাতে হবে এবং গাড়ী চালানোকালে মোবাইল ফোনে কথা বলা যাবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com