রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ নিঁখুজের একদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখানের সাইটুলা গ্রামের দশ বছরের শিশু মাহিনের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।এদিকে লাশ উদ্ধারের পর শোকের মাতম বইছে মাহিমের পরিবারে। শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মো: শাহজাহান জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিন (১০)কে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখোজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌকিক ভাবে জানানো হয়।শুক্রবার সন্ধায় একই গ্রামের একটি ধান ক্ষেতে তার মৃত দেহ পাওয়াযায়। তিনি জানান, মৃত মাহিনের ঘারে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে ছেলেকে হারিয়ে বার বার মুছা যাচ্ছেন আবুল হোসেন। আবুল হোসেন জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তার ছেলেকে খোঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাট বাজার, আত্মীয় স্বজন সব জায়গাই খোঁজেছেন। কোথাও পাননি। শুক্রবার সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানক্ষেতে তার মৃত দেহ পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এই মুহুর্তে ঘটনাস্থলে পুলিশ পৌছেছে। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।পাশা পাশি মামলা নিয়ে তদন্ত করে আসামীদেরও আটক করা হবে।
মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com