বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে আদালতের নির্দেশে ৩০ বছর পর ভূমির দখল পেল ক্রেতা মফিজ মিয়া

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভূূমি ক্রয় করার প্রায় ৩০ বছর পর দখল পেলেন ক্রেতা মৌজপুর গ্রামের মফিজ মিয়া (৫৫)। দীর্ঘ ৩০ বছর মামলা পরিচালনার পর আদালতের নির্দেশে দেওয়ানী কার্যবিধি আইনের ২১ অর্ডার, ৩৫ রুল এর বিধানমতে সোমবার হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আল মজিদ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা জজ আদালতের নাজির, মাধবপুর থানার উপ-পরিদর্শক লিটন ঘোষ এর সমন্বয়ে বিপুল সংখ্যক পুলিশ প্রতিপক্ষের দখলে থাকা ৩টি পাকা ও২টি টিন সেট ঘর গুড়িয়ে দিয়ে বাদি মফিজ মিয়াকে ভূমির দখল সমজিয়ে দেন। দিকে চরম বিপাকে পড়েছেন দখলহারা আব্দুল সহিদ, এয়াকুব আলীসহ ৫টি পরিবারের প্রায় ৩০ জন নারি পুরুষ ও শিশু। এসব পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন। জানা যায় মৌজপুর গ্রামের মৃত আফর আলীর এক ছেলে তোরাব আলী, ২মেয়ে আক্কলি বিবি ও আবুনি বিবি ওয়ারিশ থাকলেও প্রতারণার মাধ্যমে তোরাব আলী তার নামে পৈত্রিক সমস্ত সম্পদ এসএ রেকর্ড করিয়ে নেয়। বিষয়টি না জেনে একই গ্রামের দুুদ মিয়ার ছেলে মফিজ মিয়া আক্কলি বিবি হইতে মৌজপুর মৌজার ৬৩৩ দাগের ১৩ শতক বাড়ি রকম ভূমি ক্রয় করেন। অপর দিকে তোরাব আলীর ওয়ারিশ আনোয়ার হোসেনের কাছ থেকে একই ভূমি খরিদ করেন সহিদ ও এয়াকুবরা। সেখানে তারা পাকা ঘর নির্মান করে বসবাস করে আসছেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে ১৯৯১সনে আক্কলি বিবি আদালতে বাটোয়ারা মামলা করেন। মামলা আক্কলি বিবির পক্ষে রায় হলে তার থেকে ক্রেতা মফিজ মিয়া বাদী হয়ে পূনরায় প্রতিপক্ষের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করেন। এ মামলায় প্রতিপক্ষকে উচ্ছেদ করে বাদীকে দখল দেওয়ার ডিক্রি দেওয়া হয়। এ ডিক্রি বলে সোমবার মফিজ মিয়াকে দখল সমজিয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com