শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মকসুদপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন মহিলাসহ আরও অন্তত ২৫ জন। গত শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৭০) ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পুলিশ জানায়, গ্রামের বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল জলিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি নুনু মিয়া জানান, ময়ানতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে গ্রেফতার এড়াতে ওই গ্রাম পুরুষশূণ্য হয়ে পড়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com