শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সরকারি কাজে বাঁধা দলিল লেখকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাব-রেজিষ্টার অফিসে ডুকে সাব-রেজিষ্টারকে হত্যার হুমকি ও এজলাস কক্ষের মূল্যবান দলিল পত্র ছুঁড়ে ফেলে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় দলিল লেখক আহমেদ আব্দুর রব এনামের নামে মামলা হয়েছে।
গতকাল রোববার সকালে সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস বাদি হয়ে এনামকে প্রধান আসামি করে মামলা করেছেন। সাব-রেজিষ্টার নিতেন্দ্র লাল দাস জানান, উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে দলিল লেখক আহমেদ আব্দুর রব এনাম গত ২ এপ্রিল দুপুরে এজলাশে প্রবেশ করে সরকারি কাজে বাধা প্রধান করে। এজলাশের লাল শালু টেনে ছিড়ে ফেলে দেয়। পেপার ওয়েট পাথর ছুড়ে মেরে তাকে আঘাত করে। আত্ম রক্ষার্থে খাস কামরায় অবস্থান নিলেও দরজা ভেঙ্গে অফিসের বিভিন্ন ক্ষতি সাধন করে।
আহমেদ আব্দুর রব এনামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগোযোগ করা সম্ভব হয়নি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আসামীকে ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com