রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঈদে ঘুরতে গিয়ে চুনারুঘাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টুশ গোপ (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার চন্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টুশ গোপ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়নপুর গ্রামের মনরঞ্জন গোপের ছেলে ও হবিগঞ্জ প্রাণ-আরএফএল গ্রুপের বিতরণ বিভাগের শিক্ষানবিশ কর্মী।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে ৩ জন বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে চুনারুঘাটে ঘুরতে যান মিন্টুশ গোপ। পথিমধ্যে সাতছড়ি জাতীয় উদ্যান সড়কের চন্ডিছড়া চা বাগান এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মিন্টুশ গোপের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিন্টুশ গোপ নিহত হন। এ ঘটনায় মিন্টুশের ২ বন্ধুসহ ৫ জন গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com