শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকায় সরকারি-কর্মচারীদের মহাসমাবেশ বাস্তবায়ন করতে হবিগঞ্জে পরামর্শ সভা

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৯ম পে-স্কেল ও ৫০ মহার্ঘ ভাতাসহ ৭ দফা দাবিতে আগামী ১২ মে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ।
এ লক্ষ্যে গত ১ মে ২০২৩ তারিখ বিকাল সাড়ে তিন টায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সভাকক্ষে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ মতিন সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ। এতে সংগঠনের সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই মহা-সমাবেশে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ সকল দপ্তরের সকল কর্মচারীকে মহা-সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। এতে আরও বক্তব্য রাখেন, মোঃ উসমানগনি, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আবিদুল হক, কিশোর কুমার, মোঃ শামীম মিয়া, জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com