বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বোরো ধানের বাম্পার ফলন হলেও দাম কম ॥ কৃষকের মুখে নেই হাঁসি

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সীমান্ত উপজেলা চুনারুঘাটে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। এ কারণে দু’ফা ঋনের ফাঁদে পড়তে হচ্ছে কৃষককে। চলতি বোরো মওসুমে চুনারুঘাটে সাড়ে ৬ শ’ টাকা প্রতি মন ধান বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষকের মাথায় হাত পরেছে। চলতি মওসুমে ১১ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে চুনারুঘাট উপজেলায়।
কৃষক সাজল মিয়া বলেন, এক ক্ষের (৪২ শতক) জমিতে পানি সেচ, বীজ, হাল-চাষ, কীটনাশক, শ্রমিকসহ খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। সেই জমিতে এবার সর্বোচ্চ ১৮ থেকে ২০ মন ধানের ফলন হয়েছে। সে হিসেবে এক ক্ষের জমিতে ১৩ হাজার টাকার ধান বিক্রয় করতে পারবেন তিনি।
বর্গাচাষী সুরুজ মিয়া বলেন, তিনি অন্যের জমিতে বোরো ধানের চাষ করেছেন। শ্রমিক হিসেবে সাথে ছিলেন তার ৩ সন্তান। এরপরও তার খরচ হয়েছে ১২ হাজার টাকা। তিনি বলেন, এ থেকে মহাজনকে দিতে হবে ৬ মন ধান। বাকি ১২ মন ধান বিক্রয় করে তিনি পাবেন বড়জোড় সাড়ে ৭ হাজার টাকা।
কৃষক বেলাল বলেন, প্রতি ক্ষের জমিতে বোরো ধান করতে গিয়ে তাকে ৫ হাজার টাকার লোকসান গুনতে হচ্ছে এবার। তিনি ভবিষ্যতে আর বোরো ধানের চাষ করবেন না বলে জানান।
কৃষক আপন মিয়া বলেন, এখনও পুরোদমে ধান কাটা শুরু হয়নি। আকাশে মেঘের খেলা। অগ্যতা শীলাবৃষ্টি বা কাল বৈশাখী হলে আম ছালা দুটোই যাবে কৃষকের। বোরো ধান আদৌ ঘরে তোলতে পারবেন কিনা সেই টেনশনে কাটছে তার দিন রাত।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম বলেন, চুনারুঘাটে চলতি মওসুমে ১১ হাজার ৭২০ হেক্টর জমিতে ২৮ ও ২৯ জাতের বোরো ধানের চাষ হয়েছে। বাম্পার ফলন হয়েছে। এবার পরীক্ষামূলক ৩৩ শতকের ১০টি প্লটে “বঙ্গবন্ধু-১০০” জাতের ধান চাষ হয়েছে। এতে ভাল ফলন হয়েছে। আগামীতে ব্রি- ২৮ ধানের পরিবর্তে ব্রি-২৯ ও বঙ্গবন্ধু-১০০ ধান চাষে উৎসাহিত করা হবে কৃষককে। কারণ হিসেবে তিনি বলেন, ২৮ ধানের ৫/৬ দিন আগে ২৯ ও বঙ্গবন্ধু ধান পেকে যায়, ফলনও বেশী হয়। এ জাতের ধানে রোগ বালাই কম হয় বলে জানান ওই কর্মকর্তা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com