শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে মুয়াজ্জিন হত্যা মামলায় সহোদর গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে ঈদের দিন উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনার প্রতিবাদ করায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলীকে হত্যা মামলার পলাতক আসামী দুই সহোদর কে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৭) তার ছোট ভাই শুভ (১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে এক দল পুলিশ সহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারে একটি ফার্নিসারের দোকানে গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে আলোচিত মুয়াজ্জিন হত্যা মামলার অন্যমত আসামী দুই সহোদর কে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আলোচিত হত্যা মামলায় এনিয়ে প্রধান আসামী সহ ৬ জন কে গ্রেফতার করা হয়। চতুর জয়নাল ও শুভ হত্যা কান্ডের পর আত্বগোপনে গিয়ে গ্রেফতার এড়াতে কিশোরগঞ্জের হোসেনপুরে গিয়ে একটি ফার্নিসার কারখানায় কাজ নেয়। আজ শনিবার গ্রেফতার দুই সহোদর কে আদালতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com