রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে রাস্তা পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৫৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভার মুন সিনেমাহল সংলগ্ন এলাকা থেকে পাহাড়পুরগামী ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন চরবাজারের মুন সিনেমাহল সংলগ্ন এলাকা থেকে পাহাড়পুরগামী ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা পুনঃসংস্কার করার জন্য চলতি ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দ দেয়া হয় প্রায় ২ কোটি টাকা। কাজের দ্বায়িত্ব পায় হবিগঞ্জের মেসার্স জামাল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান। ওই রাস্তার কাজে রয়েছে ২৮০ মিটার দীর্ঘ গাইডওয়াল নির্মাণ, ২ কিলোমিটার দীর্ঘ রাস্তায় আরসিসি ঢালাই। গত এক সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরুতেই নিম্নমানের ইট, কংক্রিট ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করা হয়। গাইডওয়ালের নীচে বেইজ ঢালাইয়ের কথা থাকলেও তা করা হয়নি। গাইডওয়াল ১ মিটার অর্থাৎ ৩ ফুট ৩ ইঞ্চি উচ্চতা থাকার কথা থাকলেও বাস্তবে কোন স্থানে ২ ফুট আবার কোন স্থানে আড়াই ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের কাজ করায় এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী তানজির উল্লাহ সিদ্দিকীর নির্দেশে গতকাল রবিবার সকালে গাইডওয়াল ভেঙ্গে ফেলা হয়। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তা পুনঃসংস্কার কাজ মানসম্মত ভাবে করার দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com