শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ বাউসা ইউনিয়নে জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণ গাঁও প্রাইমারী স্কুল প্রাঙ্গণে গতকাল (১৭ মে) বুধবার বিকালে উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরজাহান বেগম চম্পা ও সদস্য সচিব রিমা চন্দ্র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী তরাশ উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন চৌধুরী, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, পৌর জাতীয় যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, ইউনিয়ন জাতীয় পার্টিনেতা হারুন মিয়া, সমছু মিয়া, কদ্দুস মিয়া, জানফর মিয়া প্রমুখ।
কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে হবিবুননেছা কচিরাকে সভাপতি, হালিমা বেগমকে সাধারণ সম্পাদক ও রুখেয়া বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৯নং বাউসা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com