শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কাভার্ড ভ্যানসহ ভারতীয় নাসির বিড়ি জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থেকে কাভার্ড ভ্যানসহ ৫ লাখ ৪৬ হাজার পিছ ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সিলেট। গত বৃহস্পতিবার (২৫ মে) প্রায় ১২টার দিকে উপজেলার জালালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর পুলিশ পরিদর্শক মোঃ সুমন আলীর নেতৃত্বে একটি দল নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট-ঢাকা মহাসড়কের ফটিক পেট্রোল পাম্পের সামনে ছোট একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশী করা হয়। তখন কাভার্ড ভ্যানের ভিতরে ৫,৪৬,০০০ শলাকা ভাতীয় অবৈধ পাতার বিড়ি পাওয়া গেলে গাড়ীসহ বিড়িগুলো জব্দ করা হয়। তবে, পুলিশ দেখে গাড়ীতে থাকা লোকজন দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
৭ এপিবিএন সিলেট-এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত এএসআই পাবেল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা গাড়ী রেখে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশী করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ লাখ ৪৬ হাজার শলাকা পাতার বিড়ি এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ বিষয়ে এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com