শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে ৫০ কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী এবং অপর দুইজসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামের মৃত আনছব আলীর পুত্র ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী (৪৮)।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামে তাদের বসতঘরে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আড়াই বস্তায় ভরে রাখা ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার মোহাম্মদ আলীর পুত্র পাভেল (২৫), তার সহযোগী চন্দনা প্রকাশ ধলাইপাড় এলাকার ইউনুছ আলীর পুত্র কাউসারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
বিকালে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com