শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালী শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, মোস্তাক আহমেদ মিলু, অনর উদ্দিন চৌধুরী জাহিদ, দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, সাংবাদিক সাগর আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের লোকজন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টল গুলো পরিদর্শন করেন। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলা চলবে ২৮ থেকে ৩০ মে পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com