শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেট থেকে চুরি হওয়া শিশু নবীগঞ্জে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া ১৪ মাসের শিশু বাচ্চা নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ হন্নে হয়ে খোজছে শিশু চোর জাফর মিয়াকে গ্রেফতারের জন্য।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামের জাফর মিয়া নামক এক যুবক দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাট এলাকায় জনৈক ব্যক্তির বাসায় কাজ করার জন্য চাকুরী নেয়। গত কয়েক দিন আগে উক্ত জাফর মিয়া গৃহকর্তার ১৪ মাসের শিশু সন্তানকে চুরি করে নিজ এলাকা সর্দাপুরে চলে আসে। পরে ওই গ্রামের জনৈক মহিলার নিকট ২০ হাজার টাকার বিনিময়ে শিশু বাচ্চাটিকে বিক্রি করে দেয়। এদিকে শিশুটির পরিবার শিশুসহ কাজের ছেলে জাফর বাসা থেকে উধাও দেখে সন্দেহ করেন। শিশুটি কে না পেয়ে মা-বাবা পাগল প্রায়। এর প্রেক্ষিতে শিশুটির পরিবার সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির সহায়তায় জাফর মিয়া নবীগঞ্জে অবস্থান করছেন খবর পান। খবর পেয়ে সিলেট থেকে মামলার তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ ছুটে আসেন। পরে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কল লিস্টের সুত্র ধরে জাফর মিয়ার স্বজনদের থানায় নিয়ে আসেন। পরে তাদের দেয়া তথ্য মতে পুলিশ গত রাত ১ টার দিকে শিশু বাচ্চাটি উদ্ধার করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com