বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৮৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারে কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মছব্বির মিয়ার ছেলে সোহেল মিয়ার বসত ঘরে টাকার বিনিময়ে একদল জুয়ারী জুয়া খেলছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়া খেলারত অবস্থবায় মিনাজপুরের রাহেল মিয়া (৩২), সদরাবাদের জসিম উদ্দিন (৩৮), জুবেল মিয়া (২৭), ফিরোজ আলী (৩২), আইনপুরের আব্দুল হক (৩৪), দক্ষিন তাজপুরের মারুফ আহমদ (৩২) ও পিটুয়ার আব্দুল হক (২৬) নামের ৭ জুয়ারীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃতদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com