শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে সায়হাম নীট কম্পোজিটের কাপড় চুরির ঘটনায় ১৭ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সায়হাম নীট কম্পোজিট শিল্পকারখানা কাপড় চুরির ঘটনায় নিরাপত্তারক্ষী, সুপার ভাইজারসহ ১৭ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক সকলের জামিন নামঞ্জুর করায় পুলিশ আসামীদর হবিগঞ্জে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মে দুপুরে সায়হাম নীট কম্পোজিটের নিরাপত্তারক্ষী, সুপারভাইজার ও শ্রমিকদের সহযোগিতায় কারখানার কাপড়ের গোদামঘর থেকে ৬ লক্ষ টাকার ৬০ ব্যাগ কাপড় কভারভ্যানে বুঝাই করে চুরি করে নিয়ে যায়। বিষয়টি কারখানার সিসি ক্যামেরা ধরা পড়ার পর সায়হাম শিল্পপ্রতিষ্ঠানে ম্যানেজার সৈয়দ মোঃ গোলাম এহসানি বাদী হয়ে ৩১ মে সকালে কারখানার নিরাপত্তারক্ষী মোসলে উদ্দিন আহমেদকে প্রধান আসামী করে ২৫ জন নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি চুরি মামলা করেন।
পুলিশ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ ১৭ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
মাধবপুর থানার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ২ ব্যাগ চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। বাকি পলাতক আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com