সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার এক শিশু

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মক্তবে পড়তে গিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে ওস্তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযুক্ত আবু তাহের (৩২) কে আটক করেন। আবু তাহের (৩২) গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়-বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় এক জনৈক প্রতিবন্ধী শিশু। এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন মসজিদের ইমাম আবু তাহের। পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করেন। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- আমরা প্রাথমিক ভাবে ওই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি পদপে গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com