রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে পুকুরের মালিকানা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি পুকুরসহ জায়গার মালিকানা নিয়ে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের মোঃ নোমান মিয়া গং ও একই গ্রামের মোঃ মিজানুর রহমান গংদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন মুহূর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সূত্র জানায়, বানিয়াচঙ্গ উপজেলার নন্দীপাড়া মহল্লার এক একর ২৫ শতকের একটি পুকুর নিয়ে মো: নোমান মিয়া গং ও মোঃ মিজানুর রহমান গংদের মধ্যে বিরোধ চলছে। মোঃ নোমান মিয়া ক্রয় সুত্রে ওই পুকুরসহ জায়গার মালিক ও দখলদার। অপরদিকে মোঃ মিজানুর রহমাম আর এস রেকর্ড মুলে মালিক দাবি করছেন। এদিকে উক্ত পুকুরের কিছু অংশে মাটি ভরাট করছেন মিজানুর রহমান। তিনি ঘর নির্মাণ করে পুকুর দখল করার চেষ্টা চালাচ্ছেন। এ পরিস্থিতিতে নোমান মিয়া বাদী হয়ে আদালতে স্বত্ব মোকদ্দমা ০৬/২০২৩ ইং দায়ের করেন এবং ৩০৪/২৩ বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা জারির জন্য দরখাস্ত পেশ করেন। এ দিকে উভয় পক্ষ জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com